রামগঞ্জে ঘরে ঘরে ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব, বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীর সংখ্যা হ্রাস

রামগঞ্জ( লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষীপুরের রামগঞ্জের প্রায় প্রতিটি ঘরে ঘরেই  ডেঙ্গুজ্বরসহ ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলে হাসপাতালগুলোতে রোগীর ভীড় সামলাতে ডাক্তার নার্সদের কে হিমশিম খেতে হচ্ছে। এদিকে ভাইরাস জ্বরের প্রাদুর্ভাবে বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীর সংখ্যা হ্রাস চরমভাবে  পেয়েছে।
আজ( ৫সেপ্টেম্বর) সোমবার উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে অনেক বিদ্যালয়েই তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী উপস্থিত আছে। খোঁজখবর নিয়ে জানা গেছে বাকি শিক্ষার্থীরা অসুস্থতার কারণে বিদ্যালয় উপস্থিত হতে পারেনি। উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের  লক্ষ্মীধর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বারাকাত আহমাদ খাঁন  জানান,গত এক সপ্তাহ যাবৎ বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম,জ্বরের কারণে শিক্ষার্থীরা বিদ্যালয় উপস্থিত হতে পারছে না, একই অবস্থা মুক্তারপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল ইসলাম জানান, সময়টা একটু খারাপ যাচ্ছে, এ সময় ডেঙ্গু ও ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব বেশি হয়। প্রায় প্রতিটি ঘরে ঘরেই এখন এই জ্বর বিরাজ করছে। প্রতিদিন শত শত রোগী  হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। চিকিৎসক স্বল্পতা থাকার কারণে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া অসচেতনতার কারণে ও অনেকেই জ্বরে আক্রান্ত হচ্ছে। তাই এই জ্বরগুলো প্রতিকারের চেয়ে প্রতিরোধ করাই উত্তম। সবাই যদি সচেতন হয় বাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে  তাহলে এসব জ্বর হতে রেহাই পাওয়া সম্ভব।
ট্যাগ
জনপ্রিয়
নিজস্ব জমি ও বহুতল ভবনের দাবিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলে মানববন্ধন

আপডেট সময় : ০২:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬