বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোগঞ্জের কটিয়াদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি..সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার,উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ,কটিয়াদী সরকারি কলেজের অধ্যাপক হারুন-অর-রশিদ,কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ ইকবালসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অবদান তুলে ধরে তাদের ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
ট্যাগ
জনপ্রিয়
নিয়োগ জালিয়াতি ও রাষ্ট্রীয় অর্থ হরিলুট: পিরোজপুরের শহীদ জিয়া কলেজে ১০ বছর ধরে ভুয়া শিক্ষকদের রাজত্ব!

আপডেট সময় : ০২:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬