শিক্ষার মশাল হাতে তেঁতুলিয়ায় ৩৩ নতুন কারিগর, ফুলেল শুভেচ্ছায় বরণ

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সরকারি প্রাথমিকবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নতুন কর্মজীবন শুরু করেছেন ৩৩ জন নবনিযুক্ত শিক্ষক। শিশুদের জন্য একটি আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে রোববার (৪ অক্টোবর) তাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আসলে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নবনিযুক্ত ৩৩ জন শিক্ষক জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাঁদের যোগদান সম্পন্ন করেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে তারা তেঁতুলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের রিসোর্স সেন্টারে
সমবেত হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম নবনিযুক্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন।
এ সময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাক, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আ.খ.ম ফররুখ আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ ও পদায়নের সময়সূচি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, নবনিযুক্ত এই শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে উপজেলা পর্যায়ে ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ বা পরিচিতি মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে আগামী ১১ অক্টোবর তাঁদের নির্দিষ্ট বিদ্যালয়ে পদায়নের চূড়ান্ত আদেশ প্রদান করা হবে। এরপর ১২ অক্টোবর থেকে তাঁরা স্ব-স্ব বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু করবেন।
যোগদান অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, “নতুন এই মেধাবী শিক্ষকদের আগমনে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমে এক নতুন গতির সঞ্চার হবে। আমরা আশা করি, তাঁদের মেধা ও শ্রমের বিনিময়ে কোমলমতি শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে এবং তারা আগামীর সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
নতুন কর্মজীবনে পদার্পণ করে নবনিযুক্ত শিক্ষকরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, শিক্ষকতাকে কেবল পেশা নয়, বরং একটি মহান ব্রত হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
খুলনায় দিনভর বিভিন্ন স্থানে গুলি, সন্ধ্যায় প্রাণ গেল একজনের 

খুলনায় দিনভর বিভিন্ন স্থানে গুলি, সন্ধ্যায় প্রাণ গেল একজনের 

শিক্ষার মশাল হাতে তেঁতুলিয়ায় ৩৩ নতুন কারিগর, ফুলেল শুভেচ্ছায় বরণ

আপডেট সময় : ০৬:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬