কাস্তুল ফুটবল মাঠে রাতের আঁধারে গাছ নিধন, এলাকাবাসীর ক্ষোভ ও নিন্দা

মোঃঝুটন মিয়া অষ্টগ্রাম
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কাস্তুল ফুটবল খেলার মাঠের চারপাশে একের পর এক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সর্বশেষ গত রাতেও অজ্ঞাত ব্যক্তিরা আরও একটি গাছ কেটে ফেলে। এর আগে একই স্থানে ১২টি গাছ কেটে ফেলা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৩টি গাছ রাতের অন্ধকারে কেটে ফেলার ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এই গাছগুলো নিধন করা হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি মাঠের সৌন্দর্য ও ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসী জানান, “এটি শুধু গাছ কাটা নয়, আমাদের ঐতিহ্য ধ্বংসের অপচেষ্টা। যারা এই কাজ করছে তাদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।”
এ ঘটনায় কাস্তুল এলাকার সাধারণ মানুষ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি হতে পারে।
ট্যাগ
জনপ্রিয়
ডেঙ্গু প্রতিরোধে ইবিতে সচেতনতামূলক র‍্যালি ও অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ইবিতে সচেতনতামূলক র‍্যালি ও অভিযান

কাস্তুল ফুটবল মাঠে রাতের আঁধারে গাছ নিধন, এলাকাবাসীর ক্ষোভ ও নিন্দা

আপডেট সময় : ০৯:২৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬