বিশেষ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক
বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ মিয়া (৭৭) আর নেই। গত শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে জেলার মুক্তিযোদ্ধা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তবে আলোচনায় এসেছে মৃত্যুর দুই বছর আগের এক মর্মান্তিক লাঞ্ছনার ঘটনা।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকাশ্যে লাঞ্ছিত হয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। প্রকাশিত ভিডিও ও সংবাদে দেখা যায়, তাঁকে চড়-থাপ্পড় মারা, চশমা ও মাথার টুপি ফেলে দেওয়া হয়। অভিযোগ উঠে বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লার বিরুদ্ধে।
এ ঘটনায় তখন থানায় অভিযোগের কথা জানিয়েছিলেন রশিদ মিয়া। কিন্তু জীবদ্দশায় তিনি সেই ঘটনার ন্যায়বিচার দেখে যেতে পারেননি।
বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ মিয়া ১৯৭১ সালে বরগুনা অঞ্চলে সম্মুখ সমরে সক্রিয়ভাবে যুদ্ধ করেন। পরবর্তীতে তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে গভীর শোক ও তীব্র নিন্দা জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “একজন বীর মুক্তিযোদ্ধার রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু তাঁর মুক্তিযুদ্ধের অবদানকে অসম্মান করা যায় না। প্রকাশ্যে লাঞ্ছনার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। অপমানের বিচার যেন মৃত্যুর সঙ্গে হারিয়ে না যায়, সেটাই রাষ্ট্রের কাছে আমাদের দাবি।




















