দিনাজপুরের বিরলে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুরে গ্রেপ্তার

দিনাজপুরের বিরল উপজেলার বাসিন্দা ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইমন হোসেনকে (৪৫) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন সকাল পৌনে ৯টায় গাজীপুর জেলা সদর এলাকা থেকে বিরল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ইমন হোসেন বিরল উপজেলার মহাজনপাড়া (জগতপুর) গ্রামের হাবিবুর রহমান ওরফে বাবুর ছেলে।
পুলিশ জানায়, ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান থানার এলাকায় এক ব্যক্তিকে জবাই করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন ইমন হোসেন। দীর্ঘদিন পলাতক থাকায় মামলার চার্জ গঠনের পর আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পরে তিনি আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য জিআর (সাজা) ওয়ারেন্ট জারি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, আসামির স্থায়ী ঠিকানা দিনাজপুরের বিরল উপজেলায় হওয়ায় তার বিরুদ্ধে জারি করা ওয়ারেন্ট দিনাজপুর জেলায় প্রেরণ করা হয়। এরপর বিরল থানা পুলিশের একটি চৌকস দল তথ্য সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে।
পরে শনিবার সকাল পৌনে ৯টায় গাজীপুর জেলা সদর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ট্যাগ
জনপ্রিয়
সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

আপডেট সময় : ১০:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬