তেঁতুলিয়ায় আবাসন সংকট নিরসনে ‘ডাকবাংলো মেঘালয় রিসোর্ট’ উদ্বোধন

0-0x0-0-0-{}-0-0#

পঞ্চগড় প্রতিনিধি: 
উত্তরের পর্যটন জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটকদের আবাসন সংকট দূর করতে এবং উন্নত সেবা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ডাকবাংলো মেঘালয় রিসোর্ট’। দেশের বিভিন্ন এলাকার ১২ জন উদ্যমী ব্যবসায়ীর সম্মিলিত বিনিয়োগে গড়ে তোলা এই আধুনিক সুযোগ- সুবিধাসম্পন্ন রিসোর্টটি শনিবার (৩ অক্টোবর) বিকেলে উদ্বোধন করা হয়।
উপজেলার ঐতিহাসিক তেঁতুলিয়া ডাকবাংলো ও পিকনিক কর্নার সংলগ্ন মনোরম পরিবেশে অবস্থিত এই রিসোর্টটির উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম আকাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ নিজাম উদ্দিন খান, ডাকবাংলো মেঘালয় রিসোর্টের চেয়ারম্যান আব্দুল মোতালেব, উপজেলা এনসিপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী এবং বিএনপি নেতা তাজউদ্দীন আহমদ তাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্যোক্তারা জানান, প্রতি বছর শীত মৌসুমে বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতে তেঁতুলিয়ায় দেশি-বিদেশি পর্যটকদের ঢল নামে। কিন্তু সেই তুলনায় এখানে মানসম্মত আবাসনের তীব্র সংকট রয়েছে। অনেক পর্যটক রুম না পেয়ে বিপাকে পড়েন। এই বাস্তবতা বিবেচনা করেই ১২ জন ব্যবসায়ী মিলে আধুনিক স্থাপত্যশৈলীতে এই রিসোর্টটি গড়ে তুলেছেন।
রিসোর্টটিতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ও সাধারণ (নন-এসি) কক্ষ, উন্নতমানের খাবারের ব্যবস্থা এবং ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত নিশ্ছিদ্র নিরাপত্তা। এছাড়া সামাজিক ও করপোরেট অনুষ্ঠানের জন্য রয়েছে একটি সুপরিসর মঞ্চ। ডাকবাংলোর খুব কাছে হওয়ায় পর্যটকরা সহজেই পাহাড় ও নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
রিসোর্টের চেয়ারম্যান আব্দুল মোতালেব বলেন, “আমরা শুধু ব্যবসাই নয়, বরং তেঁতুলিয়ায় আসা পর্যটকদের আতিথেয়তা ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমাদের লক্ষ্য পর্যটকদের ঘরোয়া ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ প্রদান করা।”
তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এস কে দোয়েল বলেন, “তেঁতুলিয়ার পর্যটন বিকাশে বেসরকারি পর্যায়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি আবাসন সংকট নিরসনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম আকাশ নতুন এই প্রতিষ্ঠানের শুভকামনা জানিয়ে বলেন, “তেঁতুলিয়ার সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ ধরনের বিনিয়োগ স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে। আশা করি, তারা সেবার মান বজায় রেখে তেঁতুলিয়ার সুনাম আরও বাড়িয়ে দেবে।”
উদ্বোধনের পর অতিথিরা রিসোর্টটির বিভিন্ন কক্ষ ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এই নতুন সংযোজনের ফলে তেঁতুলিয়ার পর্যটন খাতে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ট্যাগ
জনপ্রিয়
ডেঙ্গু প্রতিরোধে ইবিতে সচেতনতামূলক র‍্যালি ও অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ইবিতে সচেতনতামূলক র‍্যালি ও অভিযান

তেঁতুলিয়ায় আবাসন সংকট নিরসনে ‘ডাকবাংলো মেঘালয় রিসোর্ট’ উদ্বোধন

আপডেট সময় : ০৭:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬