বকশীগঞ্জে আটকে গেল  বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে রাষ্ট্রীয় মর্যাদা,নেপথ্যে কি 

বিশেষ প্রতিনিধ:শফিকুল ইসলাম শফিক

জামালপুরের বকশীগঞ্জে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন (৮৫) কে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) ছাড়াই দাফন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গার্ড অব অনার প্রদানের জন্য পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলের দিকে যাওয়ার পথে প্রশাসনের গতিরোধ করেন নিজেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দাবি করা ও উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নওশেদ আলীসহ কয়েকজন। তাদের আপত্তির মুখে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন গার্ড অব অনার স্থগিত করতে বাধ্য হয়।

অথচ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের MIS ও বেসামরিক গেজেট যাচাইয়ে দেখা যায় তিনি প্রকৃত ও বৈধ বীর মুক্তিযোদ্ধা। MIS নং- ০১৩৯০০০১৬৯৭, বেসামরিক গেজেট নং- ১৪২৩১, ক্রমিক নং- ২৮০১। নাম: মোঃ দেলোয়ার হোসেন, পিতা: জমশেদ আলী, গ্রাম: মদনেরচর, বকশীগঞ্জ, জামালপুর। অবস্থা: যাচাইকৃত/সক্রিয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া।

তিনি বলেন, “৮৫ বছর বয়সী একজন গেজেটভুক্ত, MIS-ভুক্ত বৈধ বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে রাষ্ট্রীয় মর্যাদায় বাধা দেওয়া মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত। MIS ও গেজেট থাকার পরও কোনো ব্যক্তির মৌখিক কথায় গার্ড অব অনার বন্ধ হতে পারে না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

ট্যাগ
জনপ্রিয়
ডেঙ্গু প্রতিরোধে ইবিতে সচেতনতামূলক র‍্যালি ও অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ইবিতে সচেতনতামূলক র‍্যালি ও অভিযান

বকশীগঞ্জে আটকে গেল  বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে রাষ্ট্রীয় মর্যাদা,নেপথ্যে কি 

আপডেট সময় : ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬