কার নির্দেশে  রামগঞ্জে পাউবোর জায়গা ফের দখল হচ্ছে 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জায়গা ফের দখল করে নিচ্ছে একশ্রেণীর অসাধু ও মুনাফালোভী মানুষ।  উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সম্পত্তিতে উচ্ছেদ করা স্থানে পুনরায়  দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। কার নির্দেশে এসব স্থাপনা পুনরায় নির্মাণ করা হচ্ছে—এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এর আগে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অভিযান চালিয়ে ওই এলাকায় থাকা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেন। উচ্ছেদের পর কিছুদিন জায়গাগুলো খালি থাকলেও বর্তমানে উচ্ছেদ করা স্থানগুলোর বেশ কয়েকটি স্থানে  আবারও দোকানঘর নির্মাণের কাজ চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। তাদের প্রশ্ন, পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর কীভাবে একই স্থানে পুনরায় দোকানঘর নির্মাণের সুযোগ তৈরি হলো এবং এর পেছনের নেপথ্যে  কারা ?
স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে পুনরায় নির্মাণাধীন এসব  অবৈধ স্থাপনার বৈধতা ও অনুমোদনের বিষয়টিও স্পষ্ট করার দাবি জানিয়েছেন তারা।
ট্যাগ
জনপ্রিয়
মিঠামইনে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের পেশাজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিঠামইনে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের পেশাজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কার নির্দেশে  রামগঞ্জে পাউবোর জায়গা ফের দখল হচ্ছে 

আপডেট সময় : ০৩:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬