‘নদী দখলমুক্ত করতে আপস নেই’: তেঁতুলিয়া থেকে টেকনাফ রিভার ক্যাম্পের উদ্বোধনে প্রতিমন্ত্রী আজাদ

পঞ্চগড় প্রতিনিধি :

দেশের নদ-নদীর সুরক্ষা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দখল ও দূষণ রোধে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ‘নোঙর রিভার ক্যাম্প’ কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আন্তঃসীমান্ত মহানন্দা নদী পরিদর্শনের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান। তিনি বলেন,
“বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি এবং মিয়ানমারের তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে। ফারাক্কা চুক্তির ৩০ বছর মেয়াদী সময়সীমা শেষ হতে চলায় এটি নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি কারিগরি কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

নদী দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, “দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বা রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। একবার খনন ও উদ্ধার করা নদী যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।”

আয়োজক সংগঠন ‘নোঙর বাংলাদেশ’-এর সদস্যদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা সারাদেশের নদ-নদী পরিদর্শন করে সেগুলোর প্রকৃত চিত্র তুলে ধরুন। নাব্যতা সংকট, দখল-দূষণ এবং জীববৈচিত্র্যের বর্তমান পরিস্থিতি চিহ্নিত করে সরকারকে তথ্যনির্ভর সুপারিশ দিন। আপনাদের দেওয়া প্রস্তাবনাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে নদ-নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ এবং নদীর গতিপথ স্বাভাবিক করতে বহুমুখী পরিকল্পনা
বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে নোঙর বাংলাদেশের সভাপতি সুমন শামসের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম আকাশ, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু এবং সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন, নোঙর বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান, নাসির খান মিন্টু এবং কারিগরের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক সরকার হায়দার প্রমুখ।

উল্লেখ্য, তেঁতুলিয়া থেকে শুরু হওয়া এই রিভার ক্যাম্প পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা প্রদক্ষিণ করে টেকনাফে গিয়ে শেষ হবে। এই দীর্ঘ যাত্রায় পরিবেশকর্মী ও
বিশেষজ্ঞরা দেশের নদীগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।

ট্যাগ
জনপ্রিয়
নেত্রকোনায় ৭ বছরে বজ্রপাতে প্রাণ গেল ৭৯ জনের,নেই শক্তিশালী পদক্ষেপ 

আপডেট সময় : ০২:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬