ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, দুস্থদের মাঝে বয়স্ক ভাতা বিতরণ মানবসেবায় অগ্রণী ভূমিকার স্বীকৃতি, আনজুমান মফিদুল ইসলামের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের

সরকার শাহাদাত হোসেন
গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে বয়স্ক ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানবসেবামূলক সংগঠন আনজুমান মফিদুল ইসলাম, গাইবান্ধা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জনাব ওবায়দুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব শাহজাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. ড. মনিরুজ্জামান। তিনি বলেন, সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আনজুমান মফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে যে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন এবং সুযোগ পেলে সংগঠনটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেদায়েতুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম হুমায়ুন ইকবাল, শহিদুজ্জামান শহীদ এবং ওমর জাহিদ হোসেন।
পরে প্রধান অতিথি অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে বয়স্ক ভাতা বিতরণ করেন।
বক্তারা বলেন, ১৯৯৫ সাল থেকে আনজুমান মফিদুল ইসলাম গাইবান্ধা শাখা মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি শরিয়ত অনুযায়ী বেওয়ারিশ লাশ দাফন, দরিদ্র মুসলিম মৃত ব্যক্তিদের জন্য বিনামূল্যে কাফনের কাপড় বিতরণ, ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে রোগী ও লাশ পরিবহন, যাকাত তহবিলের মাধ্যমে দুস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের মাসিক ভাতা প্রদান, দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা ও বিবাহ সহায়তাসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মানবসেবার এ ধারা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।
ট্যাগ
জনপ্রিয়
নেত্রকোনায় ৭ বছরে বজ্রপাতে প্রাণ গেল ৭৯ জনের,নেই শক্তিশালী পদক্ষেপ 

আপডেট সময় : ০২:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬