রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ পৌর শাখার ২০২৭–২০২৮ সেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে রামগঞ্জ পৌরশাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ সকাল ৮টায় রামগঞ্জের আইএবি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি লক্ষ্মীপুর জেলা শাখার ছদর আলহাজ্ব রেজাউল করিম সেলিম আটিয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি ডা. রাশেদুল ইসলাম।
সম্মেলনে উপজেলা সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ ২০২৭–২০২৮ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে হাজ্বী মুহাম্মদ মহসীন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মাওলানা ইমরান হোসেনকে নির্বাচিত করা হয়।
সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।




















