সাহারুল হক সাচ্চু . উল্লাপাড়া ( সিরাজগঞ্জ )
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখিল চন্দ্র পাল প্রায় ৪০ বছর ধরে বংশপরম্পরায় দুর্গাপূজার প্রতিমা তৈরি করে
আসছেন। তিনি এবারেও সামনের দুর্গপূজার জন্য ২৭টি পূজা মন্ডপের প্রতিমা তৈরি করছেন। এখন ভরদিন
প্রতিমা তৈরি কাজে ব্যস্ত থাকছেন। তার সাথে আপন ভাই প্রদীপ চন্দ্র পাল ও পুরো পরিবার প্রতিমা তৈরি কাজ করছেন।
উল্লাপাড়া পৌরসভার ঘোষগাতি মহল্লার স্থায়ী বসতি প্রায় সত্তর বছর বয়সী নিখিল চন্দ্র পালের নিজ বাড়ীর ফাকা ঘর,
বাড়ীর উঠান আঙ্গিনায় সামনের শারদীয়া দুর্গাপূজার প্রতিমা তৈরি করা হচ্ছে। পুরো পরিবার এ কাজে ভরদিন ব্যস্ত
থাকছেন। প্রতিমা তৈরির দক্ষ কারিগর নিখিল চন্দ্র পাল বলেন তার ঠাকুরদা প্রলাদ চন্দ্র পাল ও পিতা মহাদেব চন্দ্র পাল
দুর্গাপূজার প্রতিমা তৈরি কাজ করেছেন। এখন বংশপরম্পরায় তিনি করছেন। প্রায় ৪০ বছর ধরে তিনি প্রতিমা
তৈরি তৈরির কাজ করে আসছেন। তার সাথে আপন ছোটো ভাই প্রদীপ চন্দ্র পাল প্রতিমা তৈরির কাজ করেন।পরিবারের
নারীরা প্রতিমা তৈরির কাজে সহযোগিতা করে থাকেন। এবারে শারদীয়া দুর্গাপূজার উল্লাপাড়া , শাহজাদপুর,
ভুইয়াগাতিসহ বিভিন্ন এলাকার ২৭টি পূজা মন্ডপের জন্য প্রতিমা তৈরির কাজ করছেন। প্রতিবেদককে নিখিল চন্দ্র
পাল বলেন শারদীয়া দুর্গাপূজার প্রতিমা তৈরি এবং বছরের বিভিন্ন সময়ে নিজ বাড়ীতে তিনি কালী প্রতিমা , লক্ষী
প্রতিমা, স্বরস্বতী প্রতিমা তৈরি করে থাকেন। তিনি ও ছোটো ভাই প্রদীপ চন্দ্র পাল বলেন আগে প্রতিমা তৈরির
পাশাপাশি ঘর গৃহস্থালি কাজে ব্যবহার করা মাটির হাড়ি বাসন- কোসন তৈরি ও বিক্রি করতেন।এখন চাহিদা কমে
আর তা করেন না।
উল্লাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ বলেন এবারে গোটা উপজেলায় ৯৯ টি মন্ডপে শারদীয়া
দুর্গাপূজা হবে। এর মধ্যে পৌরসভা এলাকায় ৩১ টি মল্ডপে শারদীয়া দুর্গাপূজা হবে।




















