এমপি সেলিমকে লিগ্যাল  নোটিশ পাঠানোর প্রতিবাদে রামগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ 
লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন সেলিমকে অ্যাডভোকেট তুষার কর্তৃক লিগ্যাল নোটিশ পাঠানোর প্রতিবাদে আজ শুক্রবার ২রা অক্টোবর রাত ৮ টায় রামগঞ্জ উপজেলার ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের ছাত্রদলের উদ্যোগে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিছিল কারীরা বিভিন্ন অশ্লীল ভাষা ব্যবহার করে (তুষারের দুই গালে জুতা মারো তালে তালে, তুষারের চামড়া তুলে নিব আমরা ইত্যাদি) স্লোগান দেয়।তারা বলে অ্যাডভোকেট তুষার মাদক সেবীদের  পক্ষে কাজ করে,এ ধরনের এডভোকেটের কারণে যুবসমাজ ধ্বংস হচ্ছে।
উল্লেখ্য যে গত ৩০ সেপ্টেম্বর রামগঞ্জের কচুয়া আহমদীয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন কিছু আইনজীবী রাতে আল্লাহর কাছে দোয়া করে আগামী কালকে যেন দু একটা মাদক সেবী ও মাদক ব্যবসায়ীর  মামলা পাই । তাহলে বাড়িতে কিছু ভালো মন্দ বাজার নেওয়া যাবে। এই বক্তব্যর পরিপ্রেক্ষিতে আইনজীবীদের মানহানি হয়েছে মর্মে ১লা অক্টোবর অ্যাডভোকেট ওমর ফারুক তুষার এমপি শাহাদাত হোসেন সেলিমকে আগামী ৭দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার সহ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য একটি লিগ্যাল নোটিশ প্রদান করেন। লিগ্যাল নোটিশ পাওয়ার পর রামগঞ্জ উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ  অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানান তার এই অংশ হিসেবে এই মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ট্যাগ
জনপ্রিয়
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামি শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ১১:২৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬