কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি:-

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে জলমহাল নিয়ে ‘মিথ্যা ও অপপ্রচারমূলক’ মানববন্ধন এবং ‘মানহানিকর বক্তব্যের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলায় কর্মরত আইনজীবীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চত্বর থেকে আইনজীবীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সর্বস্তরের আইনজীবীদের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন পরপর ছয়বার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও। তার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে দাবি করেন তারা।

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, কিছু ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে এনসিপির রাজনীতির নামে পুনর্বাসিত হয়ে’ আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, রতন দীর্ঘদিন ধরে হাওরাঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। এ কারণে তাকে রাজনৈতিকভাবে হেয় করতে অপপ্রচার চালাচ্ছে।

এ সময় আইনজীবীরা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তারা বলেন, তাদের চোখের সামনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অভিযুক্তরা ঘুরে বেড়ালেও কেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সমাবেশ থেকে আইনজীবীরা বলেন, পুলিশ অভিযুক্ত ও ‘কুচক্রী মহলের’ বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বোখারী, অ্যাডভোকেট মীর শাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতা, অ্যাডভোকেট এমএম হিলালী, অ্যাডভোকেট নাদিরা সুলতানা সুমা, অ্যাডভোকেট জামাল উদ্দিন খান মার্শাল, অ্যাডভোকেট শওকত কবীর খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়
সতর্ক হোন, স্বৈরাচার ও গুপ্ত আবারও একসাথে হয়েছে-  ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৭:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬