লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে পাবনায় প্রতিবাদ সমাবেশ

পাবনা প্রতিনিধি

দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালুর দাবিতে পাবনায় শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি স্কুলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন।

বৃহস্পতিবার (০১অক্টোবর) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে সচেতন অভিভাবকবৃন্দ-এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ভর্তি পরীক্ষার পক্ষে এক মায়ের আবেদন শিরোনামে প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি দেওয়া হয়।

সমাবেশে নিশি খাতুন, সাদিয়া সুলতানা, রাকিব হাসান নামের কয়েকজন শিক্ষার্থী বলেন, লটারি পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও প্রস্তুতির যথাযথ মূল্যায়ন করা সম্ভব হয় না। এর ফলে যোগ্য ও মেধাবী অনেক শিক্ষার্থী কাঙ্খিত সরকারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

মনিরুল ইসলাম, রবিউল ইসলাম নামের কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের জন্য লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালু করা প্রয়োজন। ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি ও যোগ্যতা যাচাই করে বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হলে একটি প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ ভর্তি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতির পরিবর্তে পরীক্ষাভিত্তিক ভর্তি কার্যক্রম চালু হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কাঙ্খিত প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে এবং যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের সুযোগ সৃষ্টি হবে। সমাবেশ থেকে দ্রুত সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষাভিত্তিক ভর্তি কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

ট্যাগ
জনপ্রিয়
সতর্ক হোন, স্বৈরাচার ও গুপ্ত আবারও একসাথে হয়েছে-  ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৭:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬