কমিটিতে নাম, অথচ জানেনই না! সংবাদ সম্মেলন করে নিষিদ্ধ ছাত্রলীগ ছাড়লেন তাসিন

আনোয়ারুল ইসলাম রনি ,রংপুর প্রতিনিধি:
অনুমতি ও সম্মতি ছাড়াই রংপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে সংগঠনটির সব পদ-পদবি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. তাসিন খান সুমন। তিনি তারাগঞ্জ উপজেলার ২ নম্বর কুর্শা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাসিন খান সুমন বলেন, ৫ আগস্টের আগ থেকেই তিনি কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তবে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছ থেকে তিনি জানতে পারেন, সম্প্রতি ঘোষিত রংপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে তাকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
তার দাবি, তার কোনো সম্মতি বা অবগতির ভিত্তিতে নয়, বরং তার অজান্তেই নতুন কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিনি ও তার পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
তাসিন খান সুমন বাংলাদেশ মেইলকে বলেন, “আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি ছাত্রলীগের সকল রাজনৈতিক পদ-পদবী এবং আওয়ামী লীগের সকল প্রকার কর্মকাণ্ড থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আমাকে জড়িয়ে সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও কোনো অপপ্রচার চালানো হলে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়ী থাকবে, আমি কোনোভাবে দায়ী থাকব না।”
এ বিষয়ে তাসিন খান সুমনের বড় ভাই মোনায়েম খান বাংলাদেশ মেইলকে বলেন, “আমাদের পরিবারের সকলে বিএনপি করে। আমার ছোট ভাই কে ভুল বুঝিয়ে ছাত্রলীগের কমিটিতে যোগদান করিয়েছিলো কতিপয় ছাত্রলীগ নেতা। সে তার ভুল বুঝতে পারায় ছাত্রলীগের সকল পদ-পদবী ও কর্মকান্ড থেকে পদত্যাগ করে ঘরের ছেলে ঘরে ফিরেছে।”
ট্যাগ
জনপ্রিয়
সতর্ক হোন, স্বৈরাচার ও গুপ্ত আবারও একসাথে হয়েছে-  ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০১:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬