ধর্মপাশায় অসহায় পরিবারকে নতুন ঘর উপহার দিলেন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন বাবু

তনয় কান্তি পিন্টু ,ধর্মপাশা প্রতিনিধি :

অসহায় ও গৃহহীন রসরাজ করের পাশে দাঁড়িয়েছেন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন বাবু। মাথার ওপর কোনো স্থায়ী চাল না থাকায় দীর্ঘদিন ধরে চরম মানবিক কষ্টে দিনাতিপাত করছিলেন ধর্মপাশা সদর ইউনিয়নের মহদীপুর গ্রামের রসরাজ কর। এ মানবিক বিপর্যয় ও দুর্দশার চিত্র দেখতে পেয়ে এগিয়ে আসেন জনপ্রিয় এই তরুণ সমাজসেবক কবির হোসেন বাবু।

নিজের ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে তিনি রসরাজের জন্য একটি নতুন বসতঘর নির্মাণ করে দেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল এগারোটায় গ্রামবাসীদের সাথে নিয়ে নতুন বসত ঘরের চাবি রসরাজ করের কাছে হস্তান্তর করেন কবির হোসেন বাবু।

​স্থানীয় সূত্রে জানা গেছে, উপযুক্ত বাসস্থানের অভাবে দীর্ঘদিন ধরে চরম কষ্ট ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন রসরাজ কর। সম্প্রতি বিষয়টি স্থানীয় সমাজসেবক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন বাবুর নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে ঘরটি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কথা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে তিনি নতুন টিন ও পাকা খুঁটি দিয়ে শক্তপোক্ত বসতঘরটি নির্মাণ নিশ্চিত করেন।

​নতুন ঘর পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন রসরাজ কর। তিনি বলেন, “মাথার ওপর একটা ভালো ছাদ ছিল না, ঝড়-বৃষ্টিতে খুব কষ্টে দিন কাটাতে হতো। কবির হোসেন বাবু ভাই আমার পাশে না দাঁড়ালে হয়তো এই বয়সে খোলা আকাশের নিচে বা ভাঙা ঘরেই দিন কাটাতে হতো। তাঁর এই উপকার আমি কখনো ভুলব না।

​এ বিষয়ে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন বাবু বলেন, আমার মূল লক্ষ্যই হলো অসহায় ও মেহনতি মানুষের সেবা করা। রসরাজ করের কষ্টের কথা জানতে পেরে নিজের সামাজিক ও নৈতিক দায়িত্ববোধ থেকেই তাঁর পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতে এলাকার অবহেলিত, সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষদের কল্যাণে এভাবে সবসময় কাজ করে যেতে চাই।

কবির হোসেন বাবুর এমন মানবিক কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রবীণ ও সাধারণ সচেতন মহল তাঁর এই দৃষ্টান্তমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

জনপ্রিয়
সতর্ক হোন, স্বৈরাচার ও গুপ্ত আবারও একসাথে হয়েছে-  ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১১:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬