নিকলীতে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সততা স্টোরের উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আগামী ২০২৭ সালের এসএসসি তে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা চর্চায় উদ্বুদ্ধ করতে সততা স্টোর এর শুভ উদ্বোধন করা হয়।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি জিএস বদরুল আলম বাচ্চু সততা স্টোরের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। এছাড়া ও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বর্তমান ও সাবেক প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পরিষদের এ। সভাপতি জিএস বদরুল আলম বাচ্চু এবং প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

অভিভাবক সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি জিএস বদরুল আলম বাচ্চু বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সততা স্টোর শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে অনন্য ভূমিকা রাখবে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় যাতে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরাবরের মতো সেরা ফলাফল অর্জন করতে পারে সেজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক চরিত্রের দিকে অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সততা স্টোরের মাধ্যমে তারা কেনাকাটায় সততার যে শিক্ষা পাবে, তা তাদের ব্যক্তিগত জীবনে প্রতিফলিত করতে হবে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এখন থেকেই সুপরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমি শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষকেরা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগ
জনপ্রিয়
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

আপডেট সময় : ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬