অসুস্থ গরু জবাই, বাজারে বিক্রির আগেই ধরা: মাংস জব্দ, বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে অসুস্থ গরু জবাই করে সেই মাংস বাজারে বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাংস, যা পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা শহরের বাজার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে খবর পাওয়া যায় যে একটি অসুস্থ গরু জবাই করে তার মাংস সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বাজার এলাকায় অভিযান চালানো হলে মাংস বিক্রেতা জেলাল শেখের কাছ থেকে ওই মাংস জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অসুস্থ গরু জবাই করার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহান জানান, জেলাল শেখ নিজ বাড়িতে একটি অসুস্থ গরু জবাই করে পরে সেই মাংস বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। গরুটির পা ও পেটে জটিল সমস্যা ছিল। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জব্দ করা মাংস তাৎক্ষণিকভাবে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
এ বিষয়ে ইউএনও রওজাতুন জান্নাত বলেন, “অস্বাস্থ্যকর ও অনিরাপদ মাংস বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
স্থানীয়দের মতে, প্রশাসনের এমন তৎপরতায় বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ইতিবাচক বার্তা পৌঁছেছে এবং অসাধু ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা সৃষ্টি হবে।
ট্যাগ
জনপ্রিয়
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

আপডেট সময় : ০৮:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬