দিনাজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক নওশাদ আলম পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল, শাহিন সুলতানা বিউটি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সদস্য মোস্তফা কামাল মিলন, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রুবেল ইসলাম এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মো. হেলাল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কাজী খাজা। এ সময় জিয়া মঞ্চ জেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ট্যাগ
জনপ্রিয়
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

দিনাজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৮:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬