চুনারুঘাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। 

আজিজুর রহমান(হবিগঞ্জ)
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব গালিব চৌধুরী।
সভায় গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি, গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করা এবং গ্রাম আদালতের সেবা তৃণমূল পর্যায়ে আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের সেবার পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব তৌফিক আনোয়ার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর জনাব মদন সরদার, সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনসম্পৃক্ত ও কার্যকর করার বিষয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ট্যাগ
জনপ্রিয়
বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬