মাসুদ রানা মনি রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকেঃ
লক্ষীপুর -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম এমপি বলেছেন, রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা আমাকে সংসদ সদস্য বানিয়ে যে গুরু দায়িত্ব দিয়েছেন আমি আমার সব দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে চাই। রামগঞ্জের উন্নয়নে যেসব প্রকল্প হাতে নিয়েছি সবগুলো যদি সঠিকভাবে সম্পন্ন করতে পারি তাহলে রামগঞ্জ একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে উঠবে। তিনি আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত এমপি শাহাদাত হোসেন সেলিমের সম্বর্ধনা ও একাদশ শ্রেণির প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজ যে সব নবীনদেরকে বরণ করে নেওয়া হচ্ছে দেশের প্রতি সমাজের প্রতি ও পরিবারের প্রতি তাদের অনেক দায়িত্ব। আশা করি তোমাদের দায়িত্ব তোমরা যথাযথভাবে পালন করবে। এ সময় তিনি তাদেরকে মাদক এবং মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে বলেন।
মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মোঃ নুরুদ্দিনের সভাপতিত্বে ও কলেজের অধ্যাপক হারুন অর রশিদ এবং দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার কাজী আতিকুর রহমান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন জিএস মনোয়ার,সাংগঠনিক সম্পাদক, নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ,পৌর বিএনপি বিএনপি নেতা ভিপি শাহ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, যুগ্ন আহবায়ক আতিকুর রহমান রিপন,পৌরসভা যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারী, পৌর যুবদল নেতা জামিল চৌধুরী ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হোসেন, পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না, সদস্য সচিব সাদ্দাম হোসেন সহ প্রমূখ নেতৃবৃন্দ।



















