আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা দেওয়া হবে: শাহে আলম

শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ টাকায় জুলাই আন্দোলনে শহীদ আবু সঈদের স্মৃতি সংরক্ষণ, তার বাবা-মায়ের ঘর নির্মাণ ও কবরস্থানের সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের বাড়িতে পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এ ঘোষণা দেন তিনি। এ সময় আবু সাঈদের কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী।
শহীদ আবু সাঈদকে গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা দূর করতে সরকার কাজ করছে। আবু সাঈদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্যও অনুপ্রেরণা। তার আত্মত্যাগের মধ্য দিয়ে যে আন্দোলন সারাদেশের মানুষকে রাজপথে নামিয়েছিল, তা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।’
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আবু সাঈদ গণঅভ্যুত্থানের বীর। আমরা আবু সাঈদকে ছড়িয়ে দিতে চাই। এক কোটি টাকার এই উন্নয়নকাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা প্রশাসককে নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।’
বিএনপির সুন্দর সুন্দর কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বাইরের দেশের এজেন্ডায় কর্মসূচি দিচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
বিরোধীদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তারা যে রংপুরে এসে লংমার্চ করে গেল—এখান থেকে কী প্রাপ্তি হলো। তারা বলে তেলের সংকট। লংমার্চের বহরে যদি ২ হাজার গাড়ি থাকে, তাহলে তেল কোথায় পেল। লংমার্চ করে যদি তেল-গ্যাসের সমাধান হতো, তাহলে সবচেয়ে বড় লংমার্চ আমরাই করতাম। লংমার্চ করে কখনো সমস্যার সমাধান হবে না।’
বিরোধীদলের এমপিরা নিজ নির্বাচনি এলাকায় কর্মী লেলিয়ে দিয়ে সারের সংকট সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছেন মীর শাহে আলম।
জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের পৈত্রীক বাড়ি, আবু সাঈদ ফাউন্ডেশন ও কবরস্থানের অবকাঠামো সম্প্রসারণের জন্য এক কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।
ট্যাগ
জনপ্রিয়
বেড়িবাঁধ ভাঙনে বড় বিপদের শঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে প্লাবিত হতে পারে ১৪ গ্রাম

আপডেট সময় : ০৪:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬