জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা।
অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে শিক্ষক সংকট থাকলেও তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ব্যাহত হচ্ছে।
অভিভাবক জুরান আলী বলেন, শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। দ্রুত শিক্ষক সংকটের সমাধান হলে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম স্বাভাবিক হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমান বলেন, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় স্বাভাবিকভাবে পাঠদান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। দ্রুত শিক্ষক পদায়ন প্রয়োজন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বলেন, বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুত সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।





















