পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গৌরীশংকর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা (৯)।
স্থানীয়রদের তথ্য অনুযায়ী জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে শিশু দুজন বাড়ির পুকুরে পড়ে যায়। সন্ধ্যার দিকে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। দুই শিশুর পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে আবেদন করেছেন। এ বিষয়ে পরবর্তী আইন ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
খুলনায় দিনভর বিভিন্ন স্থানে গুলি, সন্ধ্যায় প্রাণ গেল একজনের 

খুলনায় দিনভর বিভিন্ন স্থানে গুলি, সন্ধ্যায় প্রাণ গেল একজনের 

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

আপডেট সময় : ০১:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬