তথ্যের আলোয় এগিয়ে চলার প্রত্যয় সাঁওতাল জনগোষ্ঠীর প্রাণবন্ত অংশগ্রহণে গোবিন্দগঞ্জে তথ্য অধিকার দিবস উদযাপন

সরকার শাহাদত  হোসেন
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণে: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জাতীয় তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। দিবসটি উপলক্ষে উপজেলার কাটাবাড়ী এলাকার বগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সাঁওতাল জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে আয়োজন করা হয় বর্ণাঢ্য কর্মসূচির।
অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘নাগরিক’ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আমরাই পারি ও অবলম্বন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার বিকেলে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‌্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা তথ্য অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, আইসিটি অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম সারুয়ার আলম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র বর্মন, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কাউয়ুম শেখ, অবলম্বনের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিমা চক্রবর্তী, এ.কে.এম মাহাবুব আলম মুকুল এবং উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক গৌড় চন্দ্র পাহাড়ী।
এ সময় উপস্থিত ছিলেন ফিলিমন হেমরম, কৈলাস হাসদা, পল্লবী মুরমু, সোনালী মার্ডিসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নাগরিক কমিটির সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যেই তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। বর্তমান ডিজিটাল যুগে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে নির্ভরযোগ্য ও প্রামাণ্য তথ্যের সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত হলে নাগরিকরা সচেতন ও ক্ষমতায়িত হন। এর ফলে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা শক্তিশালী হয় এবং একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পথ সুগম হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। তাদের নৃত্য ও সাংস্কৃতিক উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি মূল মঞ্চের পাশে স্থাপিত তথ্যকেন্দ্রিক স্টলে সাঁওতাল জনগোষ্ঠীর সংস্কৃতি, জীবনধারা এবং তথ্য অধিকার দিবসের তাৎপর্য তুলে ধরা হয়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
তথ্যের সঠিক ব্যবহার, সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার বার্তা নিয়ে গোবিন্দগঞ্জে পালিত এ আয়োজন তথ্য অধিকার দিবসকে আরও অর্থবহ করে তোলে।
বিজ্ঞাপন
জনপ্রিয়
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি অষ্টগ্রাম থানার রোকনুজ্জামান

আপডেট সময় : ১১:৪১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬