হাসিনার জন্মদিন উদ্‌যাপনের সময় তরুণীসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপনের সময় রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে তরুণীসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ৭নং সেক্টরের ২০নং রোডের ১০নং বাসার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ফ্ল্যাটটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বলে জানা গেছে।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া থানার নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি মো. রাজিব, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রানা, ছাত্রলীগ কর্মী ফাহিম, ছাত্রলীগ নেত্রী ফারজুসহ মোট ১৫ নেতাকর্মী।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই বাড়িটিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর বলেন, নাশকতার পরিকল্পনা চলছে এমন খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ওই ফ্ল্যাট থেকে ১৫ জনকে গ্রেফতার করেছি। আমরা এখন তথ্য যাচাই-বাছাই করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ
জনপ্রিয়
ফরিদপুরে কুমার নদে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহি নৌকাবাইচ: উৎসবের আমেজে দুই পাড়ে জনস্রোত

আপডেট সময় : ০৯:৫৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬