দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় শ্রমিক দলের সমাবেশ-মিছিল ‘দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান’

গাইবান্ধা প্রতিনিধি
দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র, আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাইবান্ধায় শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ শ্রমিক সমাবেশের আয়োজন করে গাইবান্ধা জেলা শ্রমিক দল। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং জেলার সাত উপজেলার শ্রমিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা শ্রমিক দলের নেতা জাহিদ হাসান বিপুল, শামসুল আলম বকসী, জাহাঙ্গীর আলম, ওয়াহেদুল আলম প্রবাল, আবু জাহের শিপুল, শহিদুল ইসলাম রাজা এবং আব্দুল মান্নাফ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
ট্যাগ
জনপ্রিয়
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

আপডেট সময় : ১০:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬