দিরাইয়ে বাজারে হামলা-ভাঙচুর, ৪ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা মিলনবাজারে পূর্ববিরোধের জেরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় চার রাউন্ড গুলি ছোড়ার অভিযোগও পাওয়া গেছে। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, টংগর গ্রামের ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল লোক আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তারাপাশা গ্রামের আব্দুল তাহিত মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এতে দোকানের মালামাল ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তারাপাশা গ্রামের সাদির মিয়ার ছেলে এবং আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাইফ মিয়ার সঙ্গে একই বিদ্যালয়ের টংগর গ্রামের ইব্রাহিমের ছেলের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ইব্রাহিম, তাঁর ছেলে ও স্বজনদের বিরুদ্ধে সাইফকে বিদ্যালয়ের ভেতরে মারধর করে আহত করার অভিযোগ ওঠে।

এ ঘটনার পর কয়েক দিন আগে সাত গ্রামের মানুষের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। তবে টংগর গ্রামের ইসমাইল ও তাঁর লোকজন সালিশের সিদ্ধান্ত না মেনে চলে যান বলে অভিযোগ করেন আব্দুল তাহিত মিয়া।

তাঁর দাবি, পরে সাত গ্রামের লোকজনের উপস্থিতিতে তাঁর মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। এরই জের ধরে সোমবার সকালে ইসমাইলের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো আহতের খবর পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে ইসমাইল নিজেকে অসুস্থ দাবি করে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ
জনপ্রিয়
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

দিরাইয়ে বাজারে হামলা-ভাঙচুর, ৪ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ

আপডেট সময় : ১০:১৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬