বোচাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে জব্দ ১১৯ লিটার সয়াবিন তেল

মু. রিয়াজুল ইসলাম লিটন:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বোতলজাত সয়াবিন তেলের গায়ে নির্ধারিত মূল্য (এমআরপি) মুছে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ‘দুলাল স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে মজুদ থাকা ১১৯ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে আরও পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হলে মোট আদায়কৃত জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩৭ হাজার টাকা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন।
অভিযান সূত্রে জানা যায়, সরেজমিন পরিদর্শনের সময় দুলাল স্টোরে বোতলজাত সয়াবিন তেলের গায়ে নির্ধারিত মূল্য মুছে ফেলে অধিক মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং দোকানে থাকা ১১৯ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে উপজেলার আরও পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এসব প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ফলে অভিযানে মোট ৩৭ হাজার টাকা জরিমানা আদায় হয়।
অভিযান শেষে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসানের উপস্থিতিতে জব্দকৃত ১১৯ লিটার সয়াবিন তেল উপজেলার ১৭টি মাদ্রাসা ও এতিমখানার মধ্যে বিতরণ করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনাজপুর পুলিশ লাইনের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ট্যাগ
জনপ্রিয়
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

আপডেট সময় : ১০:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬