প্রি-পেইড মিটার নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
প্রি-পেইড মিটার বাতিল করে ডিজিটাল মিটার পুনঃস্থাপন, গ্রাহক হয়রানি বন্ধ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া প্রত্যাহার এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেসকো-১ ডিভিশন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন আনাউর রহমান অনুমিয়া। এতে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির অর্থ সম্পাদক আহমাদুর রহিম, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, সহ-সম্পাদক আব্দুল হালিম, জেলা সেচ পাম্প মালিক সমিতির সদস্য আবুল কালাম, মাহাবুর রহমান, সাইফুল ইসলাম, ঋষি কেষ, ফুলমিয়া, হাসানুর রহমান ও আজাদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি, প্রি-পেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। তারা বলেন, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়ার নামে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত অর্থ নেওয়া হলেও এর যথাযথ জবাবদিহিতা নেই।
সমাবেশে বক্তারা অবিলম্বে প্রি-পেইড মিটার বাতিল করে ডিজিটাল মিটার পুনঃস্থাপন, কথিত ভুতুড়ে বিলের অভিযোগ তদন্ত, গ্রাহক হয়রানি বন্ধ এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে এসব দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার জন্য সকল গ্রাহককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন এলাকার বিদ্যুৎ গ্রাহক, সেচ পাম্প মালিক এবং স্থানীয় নাগরিকরা অংশ নেন। কর্মসূচি চলাকালে প্রি-পেইড মিটারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।
ট্যাগ
জনপ্রিয়
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

আপডেট সময় : ১০:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬