দেশজুড়ে নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে মহিলা দলের বিক্ষোভ

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সোমবার বিকেলে জেলা মহিলা দলের আয়োজনে মিছিল শহরের ট্রাংক রোডস্থ প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, সাধারণ সম্পাদক জয়নব বানু, সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান, সহ-সভাপতি মনিহার বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহানারা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার মুক্তা, কোষাধ্যক্ষ আয়েশা আক্তার, দপ্তর সম্পাদক আকলিমা আক্তার, পৌর মহিলা দলের আহবায়ক রোকশানা আক্তার ও সদস্য সচিব আয়েশা আহমেদ ডলিসহ উপজেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন,‘আমরা দেশকে শান্ত এবং শৃঙ্খলা দেখতে চাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা দেশকে অস্থিতিশীল করতে দিবো না। আমরা নৈরাজ্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছি।’

ট্যাগ
জনপ্রিয়
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

দেশজুড়ে নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে মহিলা দলের বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৩২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬