কিশোরগঞ্জের কটিয়াদী গভীর রাতে দুই বন্ধুর হট্টগোল, একজন আহত—পরে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে গভীর রাতে দুই ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে হট্টগোলের ঘটনায় সোহান (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। পরে শামীম (২৫) নামে অপর বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্পর্কে তারা ঘনিষ্ঠ বন্ধু এবং একই এলাকার বাসিন্দা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর-ঝাকালিয়া গ্রামের ইছামুদ্দিন সরকার বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত শামীম ওই মসজিদের ইমাম ছিলেন। তিনি একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সোমবার সকালে মসজিদসংলগ্ন একটি ছোট কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গুরুতর আহত সোহানকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোহান একই গ্রামের মৃত ছইদু মিয়ার ছেলে।
প্রথমে দুই বন্ধুর মধ্যে কী কারণে হট্টগোলের ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, হট্টগোলের পর কোনো কারণে শামীম আত্মহত্যা করে থাকতে পারেন। তবে শামীমের পরিবারের দাবি, এটি নিছক আত্মহত্যার ঘটনা নয়; এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে। ঘটনার পর থেকে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শামীম ও সোহান দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এর আগে তাঁদের মধ্যে কোনো মনোমালিন্য দেখেননি স্থানীয়রা। শামীম স্থানীয় ফেকামারা আলিম মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি ওই মসজিদে ইমামতি করতেন। সোহানের বাড়িও মসজিদসংলগ্ন। দুজনই অবিবাহিত। মাঝেমধ্যে তাঁরা মসজিদসংলগ্ন ওই কক্ষে একসঙ্গে রাতযাপন করতেন।
ঘটনার রাতে ওই কক্ষ থেকে হট্টগোলের শব্দ পান পাশের বাড়ির লোকজন। পরে কয়েকজন এগিয়ে গিয়ে সোহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাঁর শরীরে ও গলায় ক্ষতচিহ্ন ছিল। আহত সোহান শামীম তাঁকে আঘাত করেছেন বলে জানান। পরে তাঁকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়।
এর কিছু সময় পর স্থানীয়দের মাধ্যমে হট্টগোলের ঘটনা জানতে পেরে শামীমের বাবা ফরিদ মিয়া মসজিদসংলগ্ন ওই কক্ষে যান। সেখানে তিনি ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শামীমের বাবা ফরিদ মিয়া ও চাচা আবু তাহের বলেন, শামীম এলাকায় কখনো কারও সঙ্গে ঝগড়া করেননি। সবাই তাঁকে ভালো ছেলে হিসেবে জানেন। তিনি নিজে থেকে আত্মহত্যা করবেন—এটা তাঁরা বিশ্বাস করেন না। ঘটনার পেছনে অন্য কিছু থাকতে পারে বলে তাঁদের সন্দেহ। তদন্ত করে প্রকৃত কারণ বের করার দাবি জানান তাঁরা।
আহত সোহানের চাচি স্বপ্না বলেন, প্রতিবেশীদের কাছ থেকে হট্টগোলের শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে সোহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাঁর গলা ও শরীরে ক্ষতচিহ্ন ছিল। সোহান শামীম তাঁকে আঘাত করেছেন বলে জানান। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাঁদের দুজনের মধ্যে আগে কোনো বিরোধ ছিল না বলেও জানান তিনি।
জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, কী নিয়ে ঘটনাটি ঘটেছে, তা কেউ বলতে পারছেন না। তাঁরাও কোনো ধারণা করতে পারছেন না। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত দেখে আত্মহত্যার ঘটনা ধারণা করা হচ্ছে । তবে ঘটনার বিষয়ে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত বন্ধু সোহানের জবানবন্দি পাওয়া গেলে ঘটনা সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
ছবি: ঘটনা জানাজানি হলে জালালপুর ইউনিয়নের চর-ঝাকালিয়া ইছামুদ্দিন সরকার বাড়ি মসজিদের ওই ঘরের সামনে এলাকাবাসীর ভিড়। সোমবার সকালে তোলা ছবি
ট্যাগ
জনপ্রিয়
বগুড়া আদালতে দ্বন্দ্বের মাশুল বিচারপ্রার্থীদের—ঝুলে থাকা মামলা নিয়ে দ্রুত স্বাভাবিক হোক বিচারিক কার্যক্রম

আপডেট সময় : ০৫:৪৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬