বিলাইছড়িতে আটক ২ ভারতীয় চোরাকারবারীকে ছিনিয়ে নিলো স্থানীয়রা

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া গাছ বাগান এলাকায়  বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) এর অধীনস্থ দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের সদস্যদের কর্তৃক আটক দুই ভারতীয় চোরাকারবারীকে ছিনিয়ে নিলো স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এমন তথ্য বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
বিজিবির পক্ষ থেকে বলা হয়, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে  দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. লিয়াকত আলীর নেতৃত্বে একটি টহলদল দুমদুমিয়া চেকপোস্টে যানবাহন তল্লাশি পরিচালনা করে। এ সময় বিভিন্ন প্রকার ভারতীয় মালামালসহ সন্দেহভাজন দুই ভারতীয় চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভারতের মিজোরাম প্রদেশের লংটিলা জেলার গবাছড়ি গ্রামের মনসিক্কা তঞ্চঙ্গ্যা এবং সুশীল তঞ্চঙ্গ্যা।
 তাদের কাছে ভারতীয় কসমেটিক, আধার কার্ড ও কাপড়চোপড় রয়েছে রয়েছে বলে জানা যায়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর তদন্তের জন্য ওইদিন সন্ধ্যায় পাশ্ববর্তী রাজস্থলী থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ক্যাম্পসংলগ্ন এলাকায়  শতাধিক পাহাড়ি নারী- পুরুষের সংঘবদ্ধ দল বিজিবি টহল দলের ওপর হামলা চালায়। এ সময় তারা নারীদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে টহল দলের হেফাজত থেকে আটক দুই  ভারতীয় চোরাকারবারীকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের পুনরায় আটক এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
 কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী  বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ পুশ-ইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ সব ধরনের চোরাচালান দমনে দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় বিজিবির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ট্যাগ
জনপ্রিয়
বগুড়া আদালতে দ্বন্দ্বের মাশুল বিচারপ্রার্থীদের—ঝুলে থাকা মামলা নিয়ে দ্রুত স্বাভাবিক হোক বিচারিক কার্যক্রম

আপডেট সময় : ০৫:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬