আত্মহত্যা কে হত্যা সাজিয়ে মামলার অভিযোগ,ঘরছাড়া পাঁচ পরিবার

রাজন্য রুহানি, জামালপুর:

জমি নিয়ে শত্রুতা করা লোকদের ফাঁসাতে জামালপুরের মেলান্দহে এক নারীর আত্মহত্যার ঘটনাকে হত্যা দাবি করে মামলা দায়েরের ঘটনায় ৫১ দিন ধরে ঘরছাড়া রয়েছে পাঁচটি পরিবার। শুধু তাই নয়, ঘটনার দিন তাদের বাড়িঘরে হামলা করে ভাঙচুর-লুটপাটও চালিয়েছে বাদীপক্ষ। মামলার বাদীপক্ষ এটিকে হত্যা দাবি করলেও ওই নারীর ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি করেন ভুক্ত ভুক্তভোগীরা। একই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহার করে সঠিক বিচারের দাবিসহ নিজেদের ঘরবাড়িতে নিরাপদে ফেরার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, চলতি বছরের ৯ আগস্ট নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই এলাকার আমিনুল ইসলামের স্ত্রী আঞ্জুয়ারা বেগম। তাদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। শত্রুতার জেরে আত্মহত্যার ঘটনাকে হত্যা বলে সাজিয়ে প্রতিবেশী মান্নান, তাঁর চার ভাই এবং বাবা-মাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন আমিনুল ইসলাম। শুধু তাই নয়, ঘটনার দিনই বিবাদীপক্ষের বাড়িঘর ও দোকানে কয়েক দফায় হামলা-ভাঙচুর চালানো হয়। এ সময় গবাদিপশু ও স্বর্ণালঙ্কার লুটপাট করেন বাদীপক্ষরা। উপর্যুপরি আক্রমণ, হামলা ও লুটপাটের ঘটনায় চরম আতঙ্কগ্রস্ত হয়ে ৫১ দিন ধরে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি আমরা পাঁচ পরিবারের লোকজন।

ভুক্তভোগীরা বলেন, আমরা নিরাপদে বাড়িতে ফিরতে চাই। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. টি. এম. মাহমুদুল হক জানান, ওই নারী আত্মহত্যা করেছেন, ময়নাতদন্ত রিপোর্টে এ তথ্যই উল্লেখ রয়েছে।

বাদীপক্ষের হামলা-ভাংচুর ও লুটপাট বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগ
জনপ্রিয়
বগুড়া আদালতে দ্বন্দ্বের মাশুল বিচারপ্রার্থীদের—ঝুলে থাকা মামলা নিয়ে দ্রুত স্বাভাবিক হোক বিচারিক কার্যক্রম

আপডেট সময় : ০৫:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬