সুশাসন ও দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার কার্যকর করার তাগিদ: সাতক্ষীরায় তথ্য অধিকার দিবস পালিত

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
 ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শহীন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান এবং জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি।

এ ছাড়া পল্টু বাসার, কোস্টাল সংস্থার শাহীন, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বক্তব্য দেন।

আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের এ সময়ে নাগরিকদের কাছে সঠিক, নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধেও তথ্য অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে নাগরিকদের তথ্য জানার সুযোগ যত বাড়বে, ততই জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠার পথ সুগম হবে।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

টিআইবির প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে আলোচনা সভাটি সঞ্চালনা করেন জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম।

ট্যাগ
জনপ্রিয়
জামালপুর জেলা তথ্য বাতায়নের শতভাগ হালনাগাদের নির্দেশনা

আপডেট সময় : ০২:১২:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬