গাইবান্ধায় কুকুরের হানা, শিশুসহ আহত ৮ আক্রান্ত ৪ গবাদিপশু, আতঙ্কে এলাকাবাসী

সরকার শাহাদত হোসেন
গাইবান্ধার সুন্দরগঞ্জে ফের কুকুরের হানায় নারী ও শিশুসহ ৮ জন আহত হয়েছেন। একই সঙ্গে কুকুরটির কামড়ে দুটি গরু ও দুটি ছাগলসহ চারটি গবাদিপশু আক্রান্ত হয়েছে। শনিবার সকাল থেকে দিনের বিভিন্ন সময়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
শনিবার রাত ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মারুফ সরকার।
আহতরা হলেন—বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা (মন্ডলপাড়া) গ্রামের আঞ্জুমানআরা বেগম, ফলগাছা (মনিরাম) গ্রামের সফিয়াল মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২৫), মৃত মোজাহারের ছেলে রুবেল মিয়া (৩০), আব্দুল মান্নানের ছেলে আতোয়ার রহমান (৫০), দেওডোবা ও জামালহাট গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে আব্দুল হান্নান (৫০) ও তোফাজ্জল হোসেন (৭০), মৃত রয়েজ উদ্দিনের ছেলে ছবির মিয়া (৫৫) এবং দেওডোবা গ্রামের হাফিজুর রহমানের ছেলে শিশু সোহাগ মিয়া (৪)।
স্থানীয় সূত্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে কুকুরটি বিভিন্ন গ্রামে ঢুকে একে একে মানুষকে আক্রমণ করতে থাকে। এ সময় আঞ্জুমানআরা বেগমের শরীরের বিভিন্ন স্থানে, আব্দুল হান্নানের গলায়, তোফাজ্জল হোসেনের দুই হাতে, ছবির মিয়ার শরীরে, শিশু সোহাগ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে, আতোয়ার রহমানের মুখ ও পায়ে, জহুরুল ইসলামের বাম হাতে এবং রুবেল মিয়ার ডান হাতে কামড় দেয়। পরে কুকুরটি দুটি গরু ও দুটি ছাগলকেও কামড়ায়।
খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে এলাকাবাসী কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
আহতদের মধ্যে আঞ্জুমানআরা বেগম, জহুরুল ইসলাম, রুবেল মিয়া ও আতোয়ার রহমানকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে আঞ্জুমানআরা বেগম ও আতোয়ার রহমান গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর চারজন পার্শ্ববর্তী পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মারুফ সরকার বলেন, কুকুরের কামড়ে আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যেককে ভ্যাকসিন ও আরআইজি দেওয়া হয়েছে। আহতদের মধ্যে আঞ্জুমানআরা বেগম ও আতোয়ার রহমানের আঘাত কিছুটা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. জোবাইদুল কবীর বলেন, সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আটজন এবং দুটি গরু ও দুটি ছাগল আক্রান্ত হয়েছে। কামড়ের শিকার গবাদিপশুগুলোকে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় টিকা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০ আগস্ট সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের দুটি গ্রামে শিয়ালের আক্রমণে শিশু ও নারীসহ নয়জন আহত হন। এছাড়া ২১ সেপ্টেম্বর সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনি গ্রামে কুকুরের কামড়ে সাত বছরের এক শিশু নিহত ও এক যুবক আহত হন।
ট্যাগ
জনপ্রিয়
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ফেনীতে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৮:২৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬