আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার

পিরোজপুর জেলা প্রতিনিধি 

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য ও ‘বিশু গ্যাং’-এর প্রধান হিসেবে পরিচিত বিশু মন্ডলকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মুকসুদপুর থানার বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিশু মন্ডল ইতালিতে লোক পাঠানোর কথা বলে স্থানীয়ভাবে প্রচার করতেন। অভিযোগ অনুযায়ী, ইতালি পাঠানোর কথা বলে এক ব্যক্তির কাছ থেকে পাসপোর্টসহ প্রথমে ২ লাখ টাকা এবং পরে আরও ১২ লাখ টাকা নেন তিনি।
অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিশর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। পরে বিশু মন্ডলের সহযোগীদের মাধ্যমে তাকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাকে শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণ করা হয় এবং পরিবারের কাছে পাঠিয়ে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরিবারের কাছ থেকে ওই টাকা আদায়ের পর ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হলেও পরে আবারও তাকে মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর পুনরায় নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আরও ২৫ লাখ টাকা আদায় করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গোপালগঞ্জের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন। ট্রাইব্যুনালের নির্দেশে মুকসুদপুর থানায় বিশু মন্ডলসহ অন্যদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়। এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
এসআরবি-৬ জানায়, গ্রেপ্তার বিশু মন্ডলের বিরুদ্ধে এর আগেও মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান বলেন, বিশু মন্ডলের বিরুদ্ধে মানব পাচারের একাধিক মামলা রয়েছে। তাকে গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
ট্যাগ
জনপ্রিয়
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ফেনীতে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৮:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬