চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
​চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক গঠিত ৮টি টিম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে। ​উক্ত কর্মসূচির অংশ হিসেবে রোববার  (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায়  ৮ নং টিমের আওতায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের বটতলাহাট হতে জয়নগর মীরপাড়া গ্রামে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করার জন্য লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ নং টিম লিডার কর নির্ধারক মো: এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোছা: নওরোজ হুদা ও পৌর কর্মচারী সংসদের সেক্রেটারী মো: আব্দুল আজিজ খান। অভিযানে অংশ নেন রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ, পৌরসভার কর্মচারী লিটন, শরীফ, শাহীন, কাদের, আলী হোসেন, গোলাম মোস্তফা রেসকেল-সহ অন্যরা।
​গঠিত টিমের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে। এজন্য নিজ নিজ বাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
ট্যাগ
জনপ্রিয়
কক্সবাজারে আত্মগোপনে থাকা বগুড়া স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভিপি শাহীন আটক

আপডেট সময় : ০৫:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬