সরকারি- বেসরকারী প্রতিষ্ঠান এগিয়ে আসলে পাহাড়ে কৃষি বিপ্লব সম্ভব: পাচউবো চেয়ারম্যান

রাঙামাটি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল ( অব:) অনুপ কুমার চাকমা বলেন, মৃত্তিকা উপযোগী চাষাবাদে কৃষকদের উৎপাদন বাড়াতে পারে। সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসলে পাহাড়ে কৃষি বিপ্লব সম্ভব মনে করেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে  কর্নফুলী কনফারেন্স হলে অনুষ্ঠিত তিন পার্বত্য জেলায় কৃষি উৎপাদন ও কৃষি অর্থনীতি বহুমুখীকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট কৃষক, উদ্যোক্তা, খামারী, সমবায়ী, উৎপাদক ও বাজার ব্যবস্থাপনা শক্তিশালীকরণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আজকের এ সেমিনারটি সফল হয়েছে। কৃষির বাজার ব্যবস্থাপনার জন্য সাপ্লাই চেইন থার্ডপার্টি গুরুত্বপূর্ণ। কিন্তু থার্ড পার্টি চাঁদাবাজ হলে দ্রব্যমূল্য বাড়বে। এ বিষয়ে আমাদের সজাগ এবং সচেতন হতে হবে।
সেমিনারে বক্তারা বলেন, কৃষি উৎপাদনের ক্ষেত্রে পার্বত্য অঞ্চল অনেক সম্ভাবনাময়ী একটি অঞ্চল। সরকার এই অঞ্চলে কৃষি উৎপাদন বাড়াতে নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। সরকারী নির্দেশনা মোতাবেক আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাহাড়ে  কৃষি উৎপাদন বাড়াতে সকলকে স্ব-স্ব অবস্থানে থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
 পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক ও স্কিম পরিচালক মংছেনলাইন রাখাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) শেখ ছালেহ আহাম্মদ, সদস্য-অর্থ (যুগ্ম সচিব) সুমন বড়ুয়া, সদস্য-বাস্তবায়ন(উপ সচিব) জাহিদ ইকবাল।
সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মো: আহসানুল হক চৌধুরী। সেমিনার পরিচালনা করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল।
সেমিনারে বিভিন্ন উপজেলার কৃষিকর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, হেডম্যান, কার্বারী, কৃষি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, কৃষক, উদ্যোক্তা, খামারী, সমবায়ীসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
খুলনায় দিনভর বিভিন্ন স্থানে গুলি, সন্ধ্যায় প্রাণ গেল একজনের 

আপডেট সময় : ০৪:৪৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬