পাবনা বিসিক এর ভারপ্রাপ্ত ডিজিএম শামীমের অপসারণ দাবি শিল্প মালিক ও ব্যবসায়ীদের

পাবনা বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শামীম হোসেনের অনিয়ম, দুর্নীতি, ঘুষ গ্রহণের প্রতিবাদে তার দ্রুত অপসারণ ও চূড়ান্ত বরখাস্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় শিল্প মালিক ও ব্যবসায়ীরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুুপুরে পাবনা বিসিক শিল্পনগরী এলাকায় শিল্প মালিক সমিতি, বিসিক শিল্পনগরী, পাবনা-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত কর্মকর্তা শামীম হোসেন দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সাথে জড়িত। অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অপসারণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

মানববন্ধন শেষে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অচিরেই যদি এই বিতর্কিত কর্মকর্তাকে বদলি ও বরখাস্ত না করা হয়, তবে পাবনা বিসিকের সমস্ত মিল-কারখানা বন্ধ রেখে আরও কঠোর ও জোরদার আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন ব্যবসায়ী নেতা জহুরুল ইসলাম বাচ্চু ও আব্দুস সেলিম। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিসিক মিল মালিক আহ্বায়ক কমিটির সদস্য এবং নাসিবের সভাপতি এম এ মান্নান, আব্দুল খালেক, মো. আব্দুল্লাহ, শফিকুল ইসলাম, সুক চাঁদ, ভরত ঘোষ, প্রফেসর অলিউল ইসলামসহ প্রায় শতাধিক মিল মালিক ও স্থানীয় ব্যবসায়ী অংশ নেন।

এদিকে, অভিযুক্ত পাবনা বিসিকের ভারপ্রাপ্ত ডিজিএম শামীম হোসেন দাবি করেন, সাধারণ ব্যবসায়ীদের সাথে তার কোনো সমস্যা নেই। আন্দোলনরত শতাধিক মিল মালিক ও ব্যবসায়ী প্রসঙ্গে তার ভাষ্য, আমি তাদের প্রকৃত ব্যবসায়ী বা মিল মালিক মনে করি না। এছাড়া কোনো বক্তব্য দেব না, যে যা পারে করুক।

ট্যাগ
জনপ্রিয়
খুলনায় দিনভর বিভিন্ন স্থানে গুলি, সন্ধ্যায় প্রাণ গেল একজনের 

আপডেট সময় : ০৪:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬