উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ‘ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ এবং ক্ষুদ্র উদ্যোগ তহবিল’ প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এটি ৫০ কোটি টাকার একটি পাইলট প্রকল্প। যারা ব্যাংকে যেতে ভয় পান বা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছেন, তাদের ঋণের আওতায় এনে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার সৃজনশীল অর্থনীতির বিকাশেও নতুন উদ্যোগ নিয়েছে। প্রান্তিক পর্যায়ের সৃজনশীল মানুষদের শুধু ঋণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের প্রশিক্ষণ, পণ্য উন্নয়ন, ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের মাধ্যমে বাজারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি কর্মসংস্থান ব্যাংককেও এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। মন্ত্রী বলেন, সৃজনশীলতার সঙ্গে যুক্ত মানুষদেরও অর্থনীতির মূলধারায় নিয়ে আসা সম্ভব। গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দক্ষতা ও সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যেতে পারে।

সরকার সৃজনশীল খাতের সম্ভাবনাকে অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ দিতে চায় উল্লেখ করে তিনি বলেন, সৃজনশীল পণ্য ও সেবায় মূল্য সংযোজন করে সেগুলোকে বাজারজাত করা গেলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকটির খেলাপি ঋণ বা এনপিএল ৪ শতাংশ থেকে কমিয়ে ১ থেকে ২ শতাংশে নামিয়ে আনতে পারলে তা আরও ভালো হবে। তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংক ভালো করছে এবং প্রতিষ্ঠানটি মুনাফাও করছে।

ট্যাগ
জনপ্রিয়
ফেনী সদর উপজেলায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০১:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬