পানির নিচে ১২ হাজার হেক্টর জমি, আমন চাষ করতে পারেননি সাতক্ষীরার হাজারো কৃষক

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে চলতি মৌসুমে ১২ হাজার ৬৮৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা যায়নি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার প্রায় ২৫ থেকে ৩০ হাজার কৃষক। বছরের পর বছর জমিতে পানি জমে থাকায় অনেক এলাকায় আমন চাষ বন্ধ রয়েছে। কোথাও বছরে শুধু বোরো ধান উৎপাদন হচ্ছে, আবার কোথাও কোনো ফসলই ফলানো সম্ভব হচ্ছে না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, আশাশুনি ও শ্যামনগর উপজেলায় স্থায়ী জলাবদ্ধতার কারণে কৃষিজমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তালা উপজেলা। সেখানে ৭ হাজার ৬৫ হেক্টর জমিতে জলাবদ্ধতা রয়েছে। এ ছাড়া সাতক্ষীরা সদরে ৩ হাজার ৭৩০, কলারোয়ায় ১ হাজার ৩৬০, আশাশুনিতে ৪৫০ এবং শ্যামনগরে ৮০ হেক্টর জমি জলাবদ্ধ।

তালা উপজেলার শাকদাহ বিলের অনেক জমিতে গত আট থেকে দশ বছর ধরে আমন ধানের চাষ করা যাচ্ছে না। ওই এলাকার কৃষক সোহরাব হোসেন জানান, একসময় তাঁর জমিতে প্রচুর আমন ধান উৎপাদন হতো। কিন্তু বর্ষার পানি সময়মতো না নামায় এখন আর আমন চাষ করা সম্ভব হয় না। কিছু জমিতে বছরে শুধু বোরো ধান চাষ করা যায়। ফলে একটি মৌসুমের ফসল থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।

সোহরাব হোসেন আরও জানান, জলাবদ্ধতার কারণে গবাদিপশু পালনও কঠিন হয়ে পড়েছে। আগে বিলের মাঠে গরু, ছাগল ও মহিষ চরানোর জায়গা থাকলেও এখন সেসব এলাকা পানিতে ডুবে থাকে। ফলে কৃষিকাজের পাশাপাশি পশুপালনের ওপর নির্ভরশীল পরিবারগুলোও সমস্যায় পড়েছে।

কৃষকদের অভিযোগ, জেলার অনেক এলাকায় খাল ভরাট, দখল ও পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় জমির পানি নামতে পারছে না। বৃষ্টির পানি জমে থাকছে দীর্ঘদিন। পানি সরতে সরতে আমন চাষের মৌসুম শেষ হয়ে যাচ্ছে। এতে কৃষকেরা জমি থাকা সত্ত্বেও চাষাবাদ করতে পারছেন না। কৃষি শ্রমিকেরাও কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছেন।

বিজ্ঞাপন

কৃষক আন্দোলন কমিটির কেন্দ্রীয় নেতা আশেক-এলাহী বলেন, সাতক্ষীরার মানুষকে সারা বছর নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের পাশাপাশি দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। জমিতে ফসল ফলাতে না পারায় তাঁদের আয় কমছে। এর প্রভাব পড়ছে মাছ চাষ, গবাদিপশু পালন ও বসতবাড়িতেও।

তিনি বলেন, জলাবদ্ধতা কমাতে নদী ও খাল পুনঃখনন করা জরুরি। বিলের সরকারি খালগুলো পানি চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। অনেক খাল প্রভাবশালীদের দখলে রয়েছে বলে অভিযোগ আছে। এসব খাল দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা না গেলে কৃষিজমি আবার চাষের উপযোগী করা কঠিন হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আহমেদ বলেন, সাতক্ষীরার মানুষের জীবিকার বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল। আমন এ অঞ্চলের কৃষকদের গুরুত্বপূর্ণ ফসল। কিন্তু দীর্ঘদিন জমিতে পানি জমে থাকায় সময়মতো ধানের চারা রোপণ করা যাচ্ছে না। এতে কৃষকেরা ফসল উৎপাদন থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি জমি তৈরি, বীজ, সার ও শ্রমিকের পেছনে ব্যয় করা অর্থও তুলতে পারছেন না।

তিনি জানান, গত বছর কয়েকটি খাল পুনঃখননের ফলে চলতি মৌসুমে জেলায় আমন ধানের আবাদ প্রায় ৪৫০ হেক্টর বেড়েছে। তবে অনেক জমি এখনো পানির নিচে থাকায় সব এলাকায় চাষাবাদ সম্ভব হচ্ছে না। খাল পুনঃখনন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে আরও জমিতে আমন চাষ করা সম্ভব হবে।

ট্যাগ
জনপ্রিয়
সীমান্ত নজরদারি জোরদারে মহিষখলা স্মৃতিসৌধে সিসি ক্যামেরা স্থাপন করল ৩১ বিজিবি

সীমান্ত নজরদারি জোরদারে মহিষখলা স্মৃতিসৌধে সিসি ক্যামেরা স্থাপন করল ৩১ বিজিবি

পানির নিচে ১২ হাজার হেক্টর জমি, আমন চাষ করতে পারেননি সাতক্ষীরার হাজারো কৃষক

আপডেট সময় : ১০:০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬