দেশেই আধুনিক কৃষিযন্ত্র উৎপাদনে চান সরকারি সহায়তা 

কৃষি যান্ত্রিকীকরণ ও স্থানীয় উদ্যোক্তা তৈরিতে কাজ করছে এএমআই: শেখ সাদী

কৃষিতে শ্রমিক সংকট, আবাদি জমির পরিমাণ হ্রাস এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ ও স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছে এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রি (এএমআই) লিমিটেড। সরকারি ভর্তুকি, সহজ শর্তে ঋণ এবং নীতিগত সহযোগিতা পেলে দেশেই আধুনিক কৃষিযন্ত্র উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব বলে মনে করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদী।

সম্প্রতি রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলায় অংশগ্রহণকালে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

শেখ সাদী জানান, ২০১৮ সাল থেকে এএমআই লিমিটেড কৃষি যন্ত্রপাতি উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং কৃষির যান্ত্রিকীকরণ নিয়ে কাজ করছে। দেশের কৃষিতে বর্তমানে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শ্রমিক সংকট। শিক্ষিত ও কর্মক্ষম জনগোষ্ঠীর বড় একটি অংশ শহরমুখী কিংবা বিদেশে কর্মসংস্থানের দিকে ঝুঁকছে। অন্যদিকে ক্রমাগত কমছে আবাদি জমির পরিমাণ। এমন পরিস্থিতিতে সীমিত জমি ও জনবল ব্যবহার করে অধিক উৎপাদন নিশ্চিত করতে আধুনিক কৃষিযন্ত্রের বিকল্প নেই।

তিনি বলেন, একই জমিতে বছরে একাধিকবার ফসল উৎপাদন, সময়ের যথাযথ ব্যবহার এবং উৎপাদন ব্যয় কমাতে কৃষির প্রতিটি পর্যায়ে যান্ত্রিকীকরণ প্রয়োজন। এতে কৃষকের শ্রম ও সময় সাশ্রয়ের পাশাপাশি উৎপাদনশীলতাও বাড়বে।

দেশেই কৃষিযন্ত্র উৎপাদনের সম্ভাবনা, প্রয়োজন সরকারি সহযোগিতা

দেশের কৃষি যন্ত্রপাতি খাতে আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন শেখ সাদী। তিনি বলেন, রাইস ট্রান্সপ্লান্টার, রিপার ও কম্বাইন হারভেস্টারের মতো আধুনিক কৃষিযন্ত্রের ক্ষেত্রে এখনো আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। অথচ প্রয়োজনীয় প্রযুক্তি, বিনিয়োগ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব যন্ত্র দেশেই উৎপাদন করা সম্ভব।

বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারিজ ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের (বামা) ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করা এই উদ্যোক্তা বলেন, কৃষকদের পাশাপাশি দেশীয় কৃষিযন্ত্র নির্মাতাদেরও সরকারি ভর্তুকি ও সহজ শর্তে ঋণ সুবিধার আওতায় আনা প্রয়োজন। বিশেষ করে কারখানা স্থাপন, আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ ও উৎপাদন অবকাঠামো গড়ে তুলতে সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তার মতে, স্থানীয় উৎপাদন বাড়ানো গেলে একদিকে যেমন ‘মেড ইন বাংলাদেশ’ কৃষিযন্ত্রের প্রসার ঘটবে, অন্যদিকে নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে পার্শ্ববর্তী অঞ্চল ও আফ্রিকার বিভিন্ন দেশে বাংলাদেশি কৃষিযন্ত্র রপ্তানির সম্ভাবনাও কাজে লাগানো যাবে।

৫২ উদ্যোক্তা তৈরিতে এএমআই, ২০ জনই নারী

শুধু কৃষিযন্ত্র উৎপাদন বা বিপণন নয়, স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরিতেও কাজ করছে এএমআই লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি গ্রহণ করেছে ‘উদ্যোক্তার খোঁজে, উদ্যোক্তা প্রয়োজনে’ স্লোগান।

শেখ সাদী বলেন, উচ্চশিক্ষা শেষ করে চাকরির অপেক্ষায় দীর্ঘ সময় পার না করে তরুণ-তরুণীরা যেন স্বল্প পুঁজিতে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারেন, সেই লক্ষ্যেই তারা কাজ করছেন। উদ্যোক্তা হওয়ার আগ্রহীদের প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রযুক্তি ও ব্যবসার সুযোগ সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তিনি জানান, ইতিমধ্যে এএমআইয়ের উদ্যোগে ৫২ জন নতুন উদ্যোক্তা তৈরি হয়েছেন। তাঁদের মধ্যে ২০ জন নারী। কেউ তেল উৎপাদনের মেশিন, কেউ চাল ভাঙানোর মেশিন ব্যবহার করে নিজস্ব ব্যবসা গড়ে তুলেছেন। সরিষা, নারিকেল ও কালোজিরার তেল উৎপাদন ও বাজারজাত করে অনেকেই নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির এই কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এসএমই মেলায় এএমআইয়ের দেশীয় প্রযুক্তির নতুন উদ্ভাবন

১৩তম জাতীয় এসএমই পণ্যমেলায় এএমআই লিমিটেড তাদের তৈরি ও বাজারজাত করা বিভিন্ন কৃষি ও ক্ষুদ্র শিল্প-সংশ্লিষ্ট যন্ত্রপাতি প্রদর্শন করছে। এসব যন্ত্রের মধ্যে রয়েছে অল্প সময়ে ও স্বল্প খরচে নারিকেলের খোসা ছাড়ানোর মেশিন, ঘাস কাটার মেশিন, মিক্সচার মেশিন এবং গরু, ছাগল ও মাছের খাদ্য তৈরির বিভিন্ন মেশিন।

এ ছাড়া হাওরাঞ্চলের কৃষকদের জন্য খড় ব্যবহার করে রান্নার উপযোগী চুলা এবং শহরের ছাদে ব্যবহারের উপযোগী বিশেষ চুলাও প্রদর্শন করা হচ্ছে।

শেখ সাদী বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতির বাস্তব চাহিদা বিবেচনায় রেখেই তাঁরা প্রযুক্তি ও যন্ত্রপাতি তৈরি করছেন। তাঁদের লক্ষ্য শুধু যন্ত্র বিক্রি নয়, বরং মানুষের দৈনন্দিন কাজ সহজ করা, উৎপাদন ব্যয় কমানো এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়ের নতুন ক্ষেত্র তৈরি করা।

সমলয় চাষ থেকে জলবায়ুসহিষ্ণু কৃষি প্রযুক্তি

কৃষির আধুনিকায়নে মাঠপর্যায়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এএমআইয়ের ব্যবস্থাপনা পরিচালক। তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের আওতায় ১৫০ থেকে ৩০০ বিঘা জমি একত্রিত করে সমলয় পদ্ধতিতে চাষাবাদের প্রকল্পেও কাজ করেছেন তাঁরা। এ পদ্ধতিতে একই সময়ে জমি প্রস্তুত, বীজতলা তৈরি, চারা রোপণ ও ফসল কাটার মতো কার্যক্রম যান্ত্রিকভাবে সম্পন্ন করা সম্ভব।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শেখ সাদী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে পানিতে চাষাবাদ, স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার, কম জনবলনির্ভর কৃষি ব্যবস্থা, সোলার প্রযুক্তির উন্নয়ন এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি নিয়ে কাজ ও গবেষণা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

তিনি মনে করেন, কৃষির ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার বিকল্প নেই। এ ক্ষেত্রে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক ও উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মেলায় এএমআইয়ের স্টল পরিদর্শনের আহ্বান

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলায় আগ্রহী ক্রেতা, উদ্যোক্তা ও দর্শনার্থীদের এএমআই লিমিটেডের স্টল পরিদর্শনের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেলায় প্রতিষ্ঠানটির C-012-013 নম্বর স্টলে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি, ক্ষুদ্র শিল্পের মেশিন এবং উদ্যোক্তাবান্ধব প্রযুক্তিপণ্য। আগ্রহীরা সরাসরি স্টলে গিয়ে এসব যন্ত্রপাতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

জনপ্রিয়
সীমান্ত নজরদারি জোরদারে মহিষখলা স্মৃতিসৌধে সিসি ক্যামেরা স্থাপন করল ৩১ বিজিবি

আপডেট সময় : ১০:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬