ফাইনালের স্বপ্নে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ

আরেকটি সেমিফাইনাল, আবারও প্রতিপক্ষ ভারত। ফাইনালে ওঠার পথে বাংলাদেশের সামনে তাই পরিচিত হলেও কঠিন এক চ্যালেঞ্জ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারের পরই সমীকরণটা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল—শেষ চারে উঠতে পারলে ভারতের বিপক্ষেই খেলতে হবে বাংলাদেশকে। শেষ পর্যন্ত সেটিই হয়েছে।

এখন সেই ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করার স্বপ্ন নিগার সুলতানাদের।

দুবাইয়ে বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। শক্তির বিচারে ভারত এগিয়ে থাকলেও নির্দিষ্ট দিনে নিজেদের সেরাটা দিতে পারলে ফল নিজেদের পক্ষে আসতে পারে বলে বিশ্বাস বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার।

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পরই ভারতের বিপক্ষে নিজেদের শতভাগ দেওয়ার প্রত্যয় জানিয়েছিলেন নিগার।

এক প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সুনির্দিষ্ট দিনটি খুব গুরুত্বপূর্ণ। তারা খুব ভালো দল ও খুবই শক্তিশালী প্রতিপক্ষ। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরা পারফরম্যান্স ওই দিনটিতে মেলে ধরার। তা করতে পারলে দিনশেষে ফলাফল মিলবেই। আমরা স্রেফ আমাদের শতভাগ উজাড় করে দিতে চাই এবং মাঠে নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করতে চাই।’

ভারতের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক স্মৃতি অবশ্য সুখকর নয়। গত এশিয়া কাপেও গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয়ে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ১০ উইকেটে হেরেছিল নিগাররা।

বিজ্ঞাপন

এর আগে ২০২৩ এশিয়ান গেমসের সেমিফাইনালেও ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের একটি স্মরণীয় জয়ও রয়েছে। ২০১৮ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী দল।

এবারের আসরে বাংলাদেশের পথও সহজ ছিল না। শ্রীলঙ্কার কাছে হারের পর সেমিফাইনালে ওঠাটাও একসময় অনিশ্চিত হয়ে পড়েছিল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচে ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ৫৫ রান।

সেখান থেকে শারমিন আক্তারের ৩১ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে ১০৩ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ। এরপর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ৩৪ রানের জয় তুলে নিয়ে শেষ চার নিশ্চিত করে নিগার সুলতানার দল।

ব্যাট হাতে শারমিনের সেই ইনিংস যেমন দলকে স্বস্তি দিয়েছে, তেমনি ভারতের বিপক্ষে জয়ের বিশ্বাসও স্পষ্ট করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। তার মতে, ভারতকে হারানোর বিশ্বাস না থাকলে এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখারও অর্থ নেই।

ক্রিকবাজকে শারমিন বলেন, ‘আমরা যদি বিশ্বাসই না করি যে ভারতকে হারাতে পারি, তাহলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখারও মানে নেই। এশিয়া কাপ জিততে হলে কোনো না কোনো সময় ভারতকে হারাতেই হবে, সেটা সেমিফাইনাল হোক কিংবা ফাইনাল। নিজেদের ওপর বিশ্বাস থাকতেই হবে।’

ফাইনালে জায়গা করে নিতে তাই নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ১২:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬