মধ্যরাতে গুলশানে মদের বারে অভিযান, শতাধিক নারী আটক, মুচলেকায় ছাড়

রাজধানীর গুলশানে মধ্যরাতে দুই মদের বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই দুই বার থেকে শতাধিক নারী আটক করা হয়।
রোববার দিবাগত রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ঢাকা উত্তর) উপপরিচালক রাজিউর রহমান বলেন, ‘গুলশানের মিডিয়া ক্লাব ও র ক্যানভাস বারে অভিযান চালানো হয়। সেখান থেকে শতাধিক নারীকে আটক করা হয়। সঙ্গে পুরুষও ছিলো। তাদের মদ পানের পারমিট ছিলো না।’

বিজ্ঞাপন

তবে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি। রাজিউর রহমান বলেন, ‘তাদের কাছ থেকে লিখিত নেয়া হয়েছে। পারমিট ছাড়া তারা কোনো বারে মদ পান করবে না।’ তিনি আরও বলেন, ‘আইন মোতাবেক বারগুলোকে প্রথম শোকজ করা হবে। এরপর মহাপরিচালক মহোদয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে পুলিশ কর্মকর্তার বাসায় চুরি, স্বর্ণালংকার-টাকা লুট

আপডেট সময় : ০৩:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬