মাদরাসা শিক্ষার্থীদের মাদক নিয়ে যা বললেন জামায়াত আমির

মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না: জামায়াত আমির

মাদরাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে—এমন অভিযোগ করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, মাদরাসার ছাত্ররা ইয়াবা বা গাঁজার মতো মাদক সেবন করে না। এমনকি ব্যতিক্রমী ঘটনা ছাড়া মাদরাসার কোনো শিক্ষার্থীর ঠোঁটে সিগারেটও দেখা যায় না বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দলকে রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে।

তিনি বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ের জন্য বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সক্রিয় থাকবে।

এ সময় দেশের কওমি শিক্ষার মানোন্নয়নেও সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।

জনপ্রিয়
পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে মিলল ব্লেড: ষড়যন্ত্র নাকি অবহেলা, তদন্তে প্রশাসন

আপডেট সময় : ০৮:০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬