দিনাজপুরে বজ্রপাত নিরোধে ২০০ তালগাছের চারা রোপণ করল স্কয়ার ক্রপ কেয়ার

২০০ তালগাছের চারা রোপণ করল স্কয়ার ক্রপ কেয়ার

বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে ২০০টি তালগাছের চারা রোপণ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র ক্রপ কেয়ার ডিভিশন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিরামপুর বসাকপাড়া-বুড়িরহাট সংযোগ সড়কের দুই পাশে এসব তালগাছের চারা রোপণ করা হয়।
বাংলাদেশ ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝড়, বন্যা, খরা, সাইক্লোন ও জলোচ্ছ্বাসের পাশাপাশি বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগেরও বড় ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ বজ্রপাতের ক্ষেত্রে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। গত চার দশকে দেশে বজ্রপাতের ঘটনা প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ কারণে ২০১৬ সালে সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে স্বীকৃতি দেয়। খোলা মাঠে কাজ করা কৃষকরাই এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।
এ প্রেক্ষাপটে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন দেশের বিভিন্ন বজ্রপাতপ্রবণ এলাকায় তালগাছ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এর আগে পাবনা জেলার চাটমোহর উপজেলায় ৫০০টি তালগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়। তারই ধারাবাহিকতায় দিনাজপুরে ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে।
চারা রোপণ কর্মসূচির পাশাপাশি স্থানীয় কৃষকদের মধ্যে বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। বক্তারা বজ্রপাতের সময় নিরাপদ থাকার বিভিন্ন উপায় এবং পরিবেশ সংরক্ষণে তালগাছের গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুরভী আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু বোরহান, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম, স্কয়ার ক্রপ কেয়ারের জোনাল সেলস ম্যানেজার কৃষিবিদ আসাদুল্লাহ আরমান আলী, হেড অফিসের প্রতিনিধি এক্সিকিউটিভ সেলস তাওহীদ মো. ফয়সালুল বারী, ফিল্ড ম্যানেজার নুর আলম সাগর এবং এসডিও আব্দুল্লাহ আল হাসিব ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
জনপ্রিয়
প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলার পর পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক

প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলার পর পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক

দিনাজপুরে বজ্রপাত নিরোধে ২০০ তালগাছের চারা রোপণ করল স্কয়ার ক্রপ কেয়ার

আপডেট সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬