ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্ব জেনারেল ডিবেট শুরু হয়েছে। এতে ভাষণ দেবেন রাষ্ট্রপ্রধান এবং বিশ্ব নেতারা। গতকাল ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

ট্যাগ
জনপ্রিয়
মাছিহাতা ইউনিয়ন বিভক্তির উদ্যোগের প্রতিবাদে ফের রেলপথ অবরোধ, বিক্ষোভ

মাছিহাতা ইউনিয়ন বিভক্তির উদ্যোগের প্রতিবাদে ফের রেলপথ অবরোধ, বিক্ষোভ

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১১:২১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬